১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৯

নিজয় নিউজ:: যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক রমজান আলী (৩০) খুন হয়েছেন। বৃহস্পতিবার রাতে শহরের বেজপাড়া কবরস্থান রোডের পশ্চিমপাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রমজান বেজপাড়া তালতলা এলাকার ভাড়াটিয়া বাদশা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে অ্যাডভোকেট শরীফুল আলম মিলনের সুপারি বাগানের মধ্য দিয়ে রমজানকে কয়েকজন দুর্বৃত্ত ধাওয়া করে।

একপর্যায়ে তার বুক, পেট ও হাতে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃতু্য হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) গোলাম রব্বানী ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থলে যান। লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদনে্তর জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি মনিরুজ্জামান জানান, হত্যাকারীদের আটক ও কারণ উদঘাটনের জন্য চষ্টো চলছে।

131 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন