বরিশালের অবৈধ ৬টি দোকান স্থাপনা উচ্ছেদ

আপডেট: December 20, 2019

হিজলা প্রতিনিধি:: বুধবার ১ টার দিকে বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ৬ টি দোকান ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। উচ্ছেদর অপেক্ষয় আরও।

ইউএনও বলছেন উচ্ছেদ চলছে, চলবে। দির্ঘদিন সরকারের খাল দখল করে এক শ্রেনীর অসাধু ব্যাবসায়ীরা দোকান ঘর তুলে ব্যবসা করে আসছিল। যা সম্পুর্ন বে-আইনী।

বিষয়টি একাধিকবার অবৈধ দখলদারদেরকে বলা হলেও কাজেরকাজ কিছুই হচ্ছিলনা। অবশেষে আজ গুয়াবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সার্ভেয়ার, থানা পুলিশসহ প্রশাসনের লোকজনের সহায়তায় ভেঙ্গে ফেলা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে ঐ তালিকায় প্রতিষ্টিত সার ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদকর্মীসহ প্রভাবশালী বেশ ক’জন ব্যাক্তি রয়েছে। কেউ ছাড় পাচ্ছে কি না- এমন প্রশ্নে জানান, দেখেন, অপেক্ষা করেন।

হিজলা-মুলাদি সংযোগ সড়ক (বর্তমানে সিএন্ডবি রোড)। পাশ দিয়ে বহমান একটি খাল, যা কাউরিয়া নদী নামে পরিচিত। এক সময় এখান দিয়ে চলত বড় বড় পালতোলা নৌকা, মালবাহি ট্রলার। ট্রলারে লোকজনের যাতায়াত ছিল মুলাদি পর্যন্ত। নিয়মিত ব্যবসা বানিজ্য চলত এই খালকে কেন্দ্র করে। আজ এটি মৃত।

অস্তিত্বহীন। এর পরেও কাউরিয়া বাজার একটি গুরুত্বপুর্ন যায়গা। প্রতি শনিবার এবং বুধবার হাটের দিন। বরিশাল তথা দেশের বিভিন্ন স্থাানে এখান থেকে শুপারি চলে যায় এই বাজার থেকে।

খাল ভরাট এবং খাল দখলের কারণে এখন আর এখানে নৌকা ভেরানো মোটেও সম্ভব ছিল না। প্রশাসনের হস্তক্ষেপে এ খালটি অন্তত বাজার/হাট ব্যবস্থাপনায় ভূমিকা রাখবে এমন আশা এলাকাবাসির।

162 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন