১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৯

বিজয় নিউজ:: পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ৩টি এবং তার সহধর্মীনি মিসেস লায়লা পারভীনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বরিশাল দুদকে।

আজ সোমবার সকালে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে বরিশাল দুদক কার্যালয়ে এই পৃথক ৩টি মামলা দায়ের করেন।

একটি মামলায় একেএমএ আউয়াল ও তার সহধর্মীনি মিসেস লায়লা পারভীনকে আসামী করা হয়েছে। এই মামলায় জালিয়াতির মাধ্যমে সরকারী খাস জমি ভূয়া ব্যক্তিদের নামে বন্দোবস্ত দেখিয়ে সেই জমিতে পাকা ভবন নির্মানের অভিযোগ করা হয়েছে।

অপর দুটি মামলার একমাত্র আসামী সাবেক সাংসদ একেএমএ আউয়াল। এই দুটি মামলায় একটিতে ক্ষমতার অপব্যাহার ও প্রতারনার মাধ্যমে অর্পিত সম্পত্তিতে থাকা পুকুর ভরাট ও দেয়াল নির্মান করে দখলের অভিযোগ করা হয়েছে। অপর মামলায় অর্পিত সম্পত্তি অবৈধভাবে দখল করে আউয়াল ফাউন্ডেশন নির্মানের অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল দুদকের উপ-পরিচালক জুলফিকার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরায় কথা বলতে রাজী হননি। তবে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।

163 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন