লেখিকা তসলিমার জন্য দোয়া করলেন আজহারী (নিচে ভিডিও)

আপডেট: December 30, 2019

বিজয় নিউজ:: বর্তমান সময়ের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী তার একটি ওয়াজে ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের সমালোচনার পাশাপাশি তার হেদায়াতের জন্য দোয়াও করেছেন।

চলতি বছরের ১৬ আগস্ট ‘নাইস ওয়াজ’ ইউটিউব চ্যানেলে আজহারীর ওয়াজের একটি ভিডিও আপলোড করা হয়।

সেখানে আজহারী বলেছেন, ‘বাংলাদেশে একটা কথা কয়-নিন্দে পাখি পিন্দে। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখেছেন। ও বলে, নারীদের কোনো দেশ নেই। তসলিমা বোরকার বিরুদ্ধে লিখেছে। শেষ পর্যন্ত সে দেশে থাকতে পারে নাই। ওরে যখন ইন্ডিয়ায় লুকিয়ে নেয়া হয়, তখন ওর গায়ে বোরকা পরিয়ে নেয়া হয়েছিল।’

এরপর তসলিমার হেদায়াতের জন্য দোয়াও করেন জনপ্রিয় এই বক্তা।

আজহারীর ওই ভিডিওটি সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেছেন তসলিমা।

আজহারীর বক্তব্যের জবাবে তিনি লিখেন, আমি নাকি রাতের অন্ধকারে ‘বোরকা’ পরে দেশ থেকে বেরিয়েছি। ওরা রাতের অন্ধকারে বোরকার ভেতরের মানুষকে দেখে কীভাবে? এনিওয়ে, আমি কোনোদিন বোরকা পরিনি।

231 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন