১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

হিজলায় ডাকাতি থেকে রক্ষা পেলেন মালিকের সতর্কতায়

আপডেট: জানুয়ারি ১৫, ২০২০

হিজলা প্রতিনিধি :: সোমবার দিবাগত রাতে ডাকাত পরেছিল হিজলা উপজেলা জাতীয় মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি জাকির সিকদারের বাড়ি। ঘরের জানালা ভেঙ্গে ডাকাতদল ঘরের ভেতরে ঢুকেপরে। জাকিরের স্ত্রীর জানায় কিছু একটা পরছে এমন শব্দে ঘুম ভেঙ্গেযায়। ঘুম থেকে উঠতেই আতকে উঠেন তিনি।

ঘরের মধ্যে মানুষ-বাহিরে দশবারজন লোকের সমাগম। বেপরোয়া ডাকচিৎকার-ঢাকাত আবার জানালা দিয়ে পালতে সক্ষম হন। রাত তখন ঘরির কাটায় ২:৩০ মিনিট। আশপাশের লোকজন জড়ো হলেও ডাকাতরা খুব সহজেই পালিয়ে যেতে সক্ষম হয়।

জাকিরের স্ত্রী জানায় প্রতিদিনের মতো তিনি ঘুমে ছিলেন একা। স্বামী ঢাকায় বিশ্বইজতেমায়। ফাকা ঘর। এর আগেও কয়েকবার তার বাড়িতে এমন ঘটনা ঘটে। তবে তা অনেকদিন আগে। আল্লাহ রক্ষা করার মালিক। তাদের পুরো দল ঘরের মধ্যে ঢুকতে পারলে তাঁকে হত্যা করত। রাতে ঘরের মধ্যে শব্দশুনে তিনি উঠে দেখেন ডাকাত তার সামনেই উপস্থিত।

চেচামেচির শব্দ-আর ঢাকচিৎকার দিতেই ডাকাতের হাতে থাকা দা ফেলে পালিয়ে যায় ডাকাত। বিষয়টি রাতেই হিজলা থানাকে জানানো হয়। মঙ্গলবার সকালে ঘটনাস্থপরিদর্শন করেন এস আই ছিদ্দিকুর রহমান। পরিদর্শন শেষে একটি দা উদ্দার করে থানায় নিয়ে যান। মামলার বিষয় জানান-জাকির শিকদার এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

142 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন