
আপডেট: জানুয়ারি ১৮, ২০২০
হিজলা প্রতিনিধি :: হিজলা মেঘনা নদী থেকে ৫০ মন জাটকা এবং ১১ জাটকা ব্যবসায়ীকে আটক করেছে হিজলা নৌ পুলিশ। ১৭ জানুয়ারি শনিবার গোপন সংবাদের ভিত্তিতে হিজলার মেঘনার সাওড়া সৈয়দখালী নামক স্থান থেকে রাত পৌনে ১১টার দিকে তাদেরকে আটক করে নৌ পুলিশের একটি দল।
নেতৃত্বে থাকা নৌ পুলিশের এ এস আই নুর আলম জানান এরা দির্ঘদিন চোরাই পথে বিভিণœ রুট ব্যবহার করে অবৈধ জাটকা ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুটি জাটকা বোঝাই ট্রলার আটক করতে সক্ষম হন তারা। শুক্রবার রাত পৌনে ১১ টার দিকে হিজলার কালিগঞ্জ থেকে খাসের হাট নামক স্থানের উদ্দেশ্যে একটি এবং বঙ্গেরচর এলাকা থেকে অপরটি খাসের হাটের উদ্দ্যেশ্যে যাত্র করছিল।
হিজলা উপজেলা সদর থেকে বিচ্ছিছন্ন জনপদ। যে কারণে তারা নিবিগ্নে অবৈধ জাটকা ব্যবসা করে আসছিল। তারা প্রত্যেকে জাটকা ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। এদের রয়েছে বিশাল আকারের একটি নেটওয়ার্ক। দির্ঘদিন যাবত এ চক্রটি ভোলার ইলিশা, উলানিয়া, ধুলখোলা, হিজলাগৌরব্দী, হরিনাথপুর, মেমানিয়া, ঘোসাইরহাট এলকারসহ বিভিন্ন স্থানে অবৈধ জাটকা পাচার করে আসছিল।
হিজলা উপজেলার মেঘনা পরাপারের জন্য স্থানীয় মাছ ব্যবসায়ী জসিম সরদার, কালিগঞ্জের ফারুক নেতৃত্ব দিচ্ছেছন বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী। হিজলা নৌ পুলিশের ইনচার্জ শেখ বেলাল হোসেন জানান আটক ১১ জেলে এবং দুটি ট্রলার তাদের হেফাজতে রয়েছে। জাটকা মাছগুলো স্থানীয় এতিম খানায় এবং দু¯স্থ্যদের মাঝে বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আসলেই তাদের কোর্টে হাজির করা হবে। ১৮জানুয়ারি সন্ধ্যা সারে ৬টা পর্যন্ত আটককৃত ব্যাক্তিদের কোর্টে উপস্থিত করা হয়নি। আইসি বেলাল হোসেন জানান তাদের এ অভিযান অব্যাহত থাকবে।