১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

হিজলা উপজেলা রক্ষা বাঁধের কার্যক্রম শুরু:হাজার হাজার মানুষের উপস্থিতি

আপডেট: জানুয়ারি ৩১, ২০২০

হিজলা প্রতিনিধি:: এবার শুরু হলো হিজলা উপজেলা রক্ষা বাঁধের পুরো কার্যক্রম। ৩১ জানুয়ারি সকাল ১০টায় স্থানীয় হিজলাবাসীর উদ্দ্যোগে এক যোগে শুরু হচ্ছে ব্লক তৈরীর কাজ। আলেম সমাজের শীরমনি মাওলানা আঃ রহিম (বড়হুজুর) এর উপস্থিতিতে হিজলার মেঘনার ভাঙ্গন পারে হাজারো জনতার চোখের জলে দোয়ামোনাজাতের মাধ্যমে ব্লক তৈরীর কার্যক্রমের সুভসুচনা করেন মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন।

নদী ভাঙ্গা একটি প্রকৃতিক দুর্যোগ। এ দুর্যোগের কবলে পুরাতন হিজলা, বাহেরচর, বাউশিয়া ইতোমধ্যে ভাঙ্গতে ভাঙ্গতে নিঃচিহ্ন হয়ে গেছে। বছরের পর বছর সরকারী আশ্বাস-প্রত্যাশায় হারাতে হারাতে একের পর এক গ্রাম বিলীন। সর্বশেষ রয়েছে হিজলা উপজেলা পরিষদ। এটিও এখন হুমকীর মুখে। পরিত্রানের উপায় নেই।

হতাশায় হিজলাবাসী। আশার আলো হিজলার তিন কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তোফাজ্জল হক খোকা চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা কাজী কামাল উদ্দিন কবির কাজী। এই তিনে মিলে সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং পানি উন্নয়ন বোর্ডের চীফ ইঞ্জিনিয়ার এর সাথে আলোচনান্তে শুরু করেন হিজলা রক্ষার বাঁধের কার্যক্রম।

এলাকাবাসীর উদ্দ্যোগে মাত্র ৫ দিনে ২ লক্ষ ইট বালু সিমেন্ট ইতোমধ্যে উত্তোলন-সংগ্রহ করেন এলাকাবাসী। মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন জানান- এ কাজ তার একার নয়- এলাকার সকলের।

সকলের সহযোগিতায় এর চেয়ে বড় কাজও সহজ ভাবে সম্পন্ন করা সম্ভব। তিনি আশা করেন কাজের শুরুতে হিজলাবাসী যে ভাবে এগিয়ে এসেছেন এ ধারা অব্যাহত থাকলে এক মাসের মধ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমসহ ভাঙ্গন পারে এলাকাবাসীর সাথে এ জোট হয়ে কাজ করবেন। সরকারের পাশাপাশি এলাকার ধনবান, অর্থশালী, প্রবাসীদের সহযোগিতার হাত বাড়ানোর জ্য অনুরোধ জানান।

290 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন