১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

বেপরোয়া হিজলার গরু চোরেরা ॥ আটক-৩

আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২০

হিজলা প্রতিনিধি :: বেপরোয়া ভাবে বাড়ছে হিজলায় গরু চুরি। কোন মতেই থামছেনা চোরেরা। ইতোমধ্যে বেশ ক’জন পুলিশের খাচায় আটক হলেও হালে পানি পায়নি চোরের।
উপজেলার বিস্তৃর্ন এলাকা চর এবং চরাঞ্চল। প্রতিদিন কোন না কোন স্থানে গোয়ালে হানা দিচ্ছে গরু চোরেরা।

এদেরর নেটওয়ার্ক বিস্তৃর্ন। সুদুর হিজলা-আগৌঝারা-ভোলা-মেহেন্দিগঞ্জ পর্যন্ত। পর পর দুটি চোরের গ্রুপ হাতেনাতে ধরা খেলেও থামছেনা চোরেরা। ২১ ফেবুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত হিজলা উপজেলার গঙ্গাপুর, সাওড়া,মান্দ্রা, ধুলখোলা, বাউশিয়া এলাকায় বেশ কিছু গরু চুরি হচ্ছে। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৮টার দিকে নৌপুলিশের এ এস আই মামুন তার দলসহ বাউশিয়া থেকে চোরাই গরুসহ ২জনকে আটক করেন।

মামুন জানান ৭ থেকে ৮ জনের একটি দল চোইগরুসহ বাউশিয়া নদী পার হল। সন্দেহ হলে তাদের ধাওয়া করেন। একপর্যায় ট্রলার ফেলে চোরেরা পারে উঠে পালাতে চেষ্টা করে। মাছুম বেপারী (৪০) পিতা আবুল হোসেন বেপারী এবং বাবুল বন্ধুকসি (৩০) পিতা শরিফ বন্দুকসি দুজনকে পাকরাও করতে সক্ষম হন পুলিশ-জনতা। বাকিরা পালিয়ে যায়।

আবুলের বারি মেহেন্দিগঞ্জের পূর্বহন্নি গ্রামে এবং মাছুমের বাড়ি আগৈলঝারার জুগিরকান্দা গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সাথে ৭-৮ জনের একটি দল কাজ করছে বলে জানায়। বাকিদের নাম এখনও অজানা। হরিনাথপুর ইউপি মেম্বার আব্দুলহক দরি জানায় তার এলাকায় পরপর ৪ রাখালের ১০টি গরু চুরি হয়। অপর দিকে হিজলাগৌরব্দীর একতা বাজার এলাকায় চোরাই গরুসহ একজনকে আটক করে স্থানীয়রা।

ধুলখোলা এলাকার মাটিয়ালা থেকে ও খোয়া গেছে সপ্তাগে ২০টির মতো গরু। দিশেহারা রাখাল। ভুক্তভোগী জাহাঙ্গীর জমদ্দার জানায় বাউশিয়া চরে সবে মাত্র সপ্তাহ খানেক আগে গরু নিয়ে উঠেন নতুন চরে। এর মাঝে তার চারটি গরু নিয়ে যায় গরু চোরে। ফেলে যায় দুধ খাওয়া বাছুর। এখন রাতজেগে এলাকাবাসী গরু পাহারা দিচ্ছি পলাক্রমে। নৌ পুলিশের ওসি বেল্লাল জানান-তার ফোর্স নদীতে সতর্ক অবস্থায় রয়েছে।

152 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন