১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল শায়েস্তাবাদের তিন বাজারে পুলিশী অভিযান

আপডেট: এপ্রিল ১২, ২০২০

বিজয় নিউজ::  বরিশালে করোনা ভাইরাসের সংক্রমণরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে সদর ‍উপজেলার শায়েস্তাবাদ ‍ইউনিয়নের তিনটি বাজারে অভিযান চালিয়েছে পুলিশ।

অভিযানে কাউকে আটক না করলেও সতর্ক করা হয়েছে।

শনিবার (১১ ‍এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা অবধি ‍ইউনিয়নের হায়েশসর, চুরামন ও কামারাপাড়া বাজারে পরিচালিত ‍এই অভিযানের নেতৃত্ব দেন কাউনিয়‍া থানার ‍এসআই হাবিবুর রহমান।

বাজারে ‍উপস্থিত জনসাধারণকে হাবিবুর রহমান বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার জনসাধারণকে কিছু নির্দেশনা দিয়েছে। তা আমাদের মেনে চলতে হবে। আমরা কোন মানুষের সংস্পর্শে আসবো না। তাদের কাছ থেকে কমপক্ষে তিন ফুট দূরে থাকতে হবে। ‍এছাড়া সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে খাবার খাবো। হাত না ধুয়ে নাক-মুখ স্পর্শ করা যাবে না’।

অভিযানে এএসআই সেলিম রেজাসহ পুলিশের ‍একটি টিম, স্থানীয় জনপ্রতিনিধিরা ‍উপস্থিত ছিলেন।

157 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন