১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

হিজলায় খাদ্যবান্ধব কর্মসূচীর খাদ্য নেই॥অভাবের সংসারে হাহাকার

আপডেট: এপ্রিল ১৫, ২০২০

ঘরটি পানিউন্নয়ন বোর্ডের- একপার্শ্বে থানা বিট পুলিশের অফিস-তার মধ্যে বড়জালিয়া ইউনিয়নের দশ টাকা দরে চালের ডিলারের গুদাম

ছবি- বিজয় নিউজ

হিজলা প্রতিনিধি:: হিজলায় খাদ্যবন্ধব কর্মসূচীর খাদ্য নেই। ডিলার বলছেন বিতরণ শেষ। গ্রাহক বলছেন কার্ড তাদের হাতে। চাল গেল কই। করণার হাহাকারে খাদ্যর জন্য ঘুরছে ওরা দ্বারে দ্বারে। প্রশাসনের ধরনা দিয়েও ফল পায়নি গ্রাহকগণ।

উল্লেখ্য সরকার ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজির চাল এখন ডিলারের পকেটে। সরকার যখন রিলিফ কর্মসূচীতে কঠোর অবস্থানে-সেখানে ডিলার তখন চাল চুরিতে ব্যস্ত। উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৮নং বাউশিয়ার প্রায় ৩০জন কার্ডধারী চাল নিয়ে বাড়ি যেতে পারেনি। ডিলার পক্ষ থেকে বলছেন তাদের নাম দ্বিগুন হয়েছে। গ্রাহক বলছেন এতাকাল চাল নিলাম কি ভাবে ? এখন আমরা অতিরিক্ত হইছি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিক ভাবে বলা হলেও হালে পানি যায়নি ডিলারের।

এদিকে ডিলারকে বাঁচাতে মরিয়া হয়ে উঠতে ¯’ানীয় ইউপি সদস্য জামাল তফাদার। বেশ ক’বার গ্রাহকদের আশ্বাস দিলেও চাল পায়নি গ্রাহক। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন পন্ডিত জানান-বিষয়টি ডিলার এবং কার্ডধারীদের। তার পক্ষ থেকে ডিলারকে চাল দেয়ার জন্য বলা হয়েছে। এখনও পায়নি গ্রাহক। ভুক্তভোগীরা বলছেন ¯’ানীয় ট্যাগ অফিসার এবং ডিলার মিলে গ্রাহকদের চাল ভাগা ভাগি করে নিয়েছে। সংশ্লিষ্ট ট্যাগ অফিসার শহিদুল ইসলাম জানান- তিনি ঐ ডিলারের ট্যাগ অফিসার নন। তবে ডিলার সোলায়মানকে পাওয়া যায়নি। তার পক্ষে সাফাইগান ইউপি সদস্য জামাল তফাদার। আমাদের কপাল খারাপ। প্রশাসন বিষয়টি দেখছেন না।

এ প্রশ্ন এখন ঘুরছে প্রশাসনের দ্বারে দ্বারে। ডিলারের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থাকার কথা- তাও নেই। সরকারী পাণিউন্নয়ন বোর্ডের একটি ঘর দখল করে চাল বিতরণ করছেন সেখান থেকে। পাশেই বিট পুলিশের অফিস। এতো কিছু থাকার পরেও গ্রাহকের চাল নেই।

অভিযোগ নিজাম হাং, আলাউদ্দিন সিকদার,এছাহাক শিকদার, জলিল মাতুব্বর, খোরশেদ হাওলাদার, সাহিদা বেগম, কালু হাওলাদার, আবুল কালাম খা, বিল্লাল হোসেন, আবুল বাশার, সেলিম শিকদার, কাঞ্চন বেপারী, নিজাম বেপারী, বশির বেপারী, কাঞ্চন বেপারী, সহ একাধিক ব্যাক্তির। স্থানীয় ইউপি সদস্য জন্টু হাওলাদার জানান- ওরা একটি গ্রুপ আমার কাছে আসছে। ১০টাকা কেজির চাল পায়নি। ডিলারের সাথে যোগাযোগ করতে বলছি।

146 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন