
আপডেট: এপ্রিল ১৭, ২০২০
বিজয় নিউজ:: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবারও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে।
সকাল থেকে বরিশাল মহানগরের চৌমাথা মোড়, নথুল্লাবাদ, বাংলা বাজার, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, নুরিয়া স্কুল, পুলিশ লাইন, আলেকান্দা এলাকায় জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে মোবাইল কোর্ট এর অভিযান চালিয়ে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও আতাউর রাব্বী এই অভিযান পরিচালনা করেন।
নগরীর সাগরদী বাজার সংলগ্ন এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করে সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক মোঃ শওকত হোসেনকে ৫ হাজার, সুজন হাওলাদারকে ২ হাজার, আবু সুফিয়ানকে ১ হাজার এবং আবদুল হককে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, রুপাতলী এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করে পণ্য বিক্রয় করার অপরাধে মোঃ আনোয়ারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আলেকান্দা এলাকায় হেমায়েত মানে এক ব্যক্তি কে চায়ের দোকান খোলা রেখে জনসমাগম করে চা বিক্রয় করার অপরাধে ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় প্রসিকিউসন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন র্যাব ৮ এসআই ইসমাইলসহ তার টিম।
অপরদিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অপর একটি টিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বীর নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে একটি দোকানকে ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা, মাক্স পরার নির্দেশনা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসন এর পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়। এসময় সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬ টার মধ্যে জরুরি ঔষধ ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।