বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট: June 11, 2020

টাঙ্গাইল প্রতিনিধি :: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার কলমাইদে এ দুর্ঘটনা ঘটে।

বজ্রপাতে মারা যাওয়া কৃষকের নাম জয়ধর আলী (৫০)। তিনি উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদ সদস্য শেখ কামাল হোসেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সকালে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ির পাশের জমিতে ঘাস কাটার জন্য যান। কিছু সময় পর আকাশে কালো মেঘ জমলে তিনি ঘাস মাথায় করে বাড়ি ফেরার পথেই বজ্রপাতে নিহত হন।

স্থানীয় ইউপি সদস্য মানু মিয়া জানান, বৃষ্টিসহ বজ্রপাতে ঘটনাস্থলেই জয়ধর মারা যাওয়ায় চিকিৎসার কোনো সুযোগ ছিল না।

141 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন