৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

লেবেলঅতিক্রম করে প্রবাহিত হচ্ছে মেঘনার পানি,হাবুডুবু খাচ্ছে হিজলা

আপডেট: আগস্ট ২০, ২০২০

হিজলা প্রতিনিধি:: বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হিজলার মেঘনার পানি। আবার ভাঙতে শুরু করেছে হিজলা। এ ধারা অব্যহত থাকবে আরও কয়েক দিন। মঙ্গলবার বিকেল সারে চারটার দিকে ধর্মগঞ্জ নদীতে থাকা মিটারগেজ অনুযায়ী তথ্য জানিয়েছেন গেজ মাস্টার তৌহিদুল ইসলাম।

অপর দিকে হিজলা উপজেলার অপরপ্রান্ত হরিনাথপুর এলাকার আবুপুরে থাকা গেজ মাস্টার হাদি জানিয়েছেন তার এলাকায় একই সময়ে ৩.২০ লেবেলে পানির উ”চতা প্রবাহিত হচ্ছে। আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, যা ডেঞ্জার লেবেল বলে থাকেন।অমাবশ্যার প্রভাবে হিজলা উপজেলার নিম্ঞ্চল প্লাবিত হয়েছে। সিংহভাগ এলাকা পানির নীচে ডুবে গেছে। হরিনাথপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম জানান, তাঁর ইউনিয়নের হরিনাথপুর এলাকার কিঞ্চিত এলাকা বাদে পুরো এলাকা পানির নীচে।

মেমানিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন, হিজলাগৌরব্দী ই্উপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, ধুলখেঅলা ইউপি চেয়ারম্যান মকবুল আহম্মেদ মিয়া জানান, আমাবশ্যার জোয়ারের প্রভাব এবং বাতাসের প্রভাবে দিনের ৬ থেকে আট ঘন্টা তিনটি ইউনিয়ন পুরো পানির নীচে চলে যায়। এ অঞ্চলের মানুষের জীবযাত্রা কঠিন হয়ে দাড়ায়। গবাদিপশু নিয়ে বিপাকে থাকতে হয় তাঁর এলাকার লোকজনের।

অপর দিকে উপজেলাসদর বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন আহম্মেদ জানান, তার ইউনিয়ন মেঘনার মেহনায়। ডেঞ্জার বুঝিনা। বেপরোয়া পানি বৃদ্ধি এবং মেঘনার পানির স্রোতে ভেসে যাচ্ছে উপজেলা সংলগ্ন বাউশিয়া, বাহেরচর, পুরাতন হিজলা,দুর্গাপুর। পানি বৃদ্ধিও কারণে উপজেলাসদর টেকের বাজারে পানি ঢুকে পড়েছে। অসহায় মানুষকে সান্তনা দেয়ার ভাষা হারিয়েছেন তিনি।

হিজলা উপজেলা পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আঃ হালিম জানান, ৮নং বাউশিয়া এলাকায় মাত্র এক সপ্তাহে ১ থেকে দেও কিলোমিটার পল্লী বিদ্যুতের লাইন মেঘনায় বিলীন হয়েছে। বেপরোয়া ভাঙন জেয়ারের তোওে ভেসে গেছে তাদেও বেশ কিছু খুটি। দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলে তার-খুটি রক্ষা করতে পারলেও ১১২টি মিটার তাৎখনিক ক্লোজ করতে হয়েছে। ঘরগুলো মেঘনা গিলে ফেলেছে।

হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুলচন্দ্র কবিরাজ জানান, আমাবশ্যা এবং বঙ্গপসাগরে লঘুচাপের কারণে পানি বৃদ্ধি ঘটছে। উপজেলার নিম্মঞ্চল প্লাবিত হয়েছে। সকল ইউনিয়নের আশ্রয়ন খোলা রাখা হয়েছে। বিপদ মেকাবেলার জন্য সকল চেয়ারম্যানকে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেছেন তিনি।

169 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন