৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশায়-সুখাইড় গ্রামে ডিজিটাল পদ্ধতিতে আশ্রয়ন প্রকল্পের কাজের উদ্ধোধন

আপডেট: আগস্ট ২৭, ২০২০

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ঐতিয্যবাহি সুখাইড় গ্রামের পাশে ডিসি খতিয়ানের জায়গায় ত্রান ওদুর্যোগ অধিদপ্তরের অর্থায়নে ব্যয় বহুল আশ্রন প্রকল্পের শুভ উদ্ধোধন হতে যাচ্ছে।

হাওর বেষ্টিত ভাটি এলাকা বলে পরিচিত সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার প্রতিটি গ্রাম অঞ্চলের মানুষ নীচু জাযগায় বসবাস করায় আগাম বন্যা ও ঘূর্ণিঝড়ে বারীঘড় প্লাবিত হলে সরকারীভাবে এসব ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে বিভিন্ন উচ্চু শিক্ষা প্রতিষ্টানে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। এসব অসহায় মানুষদের স্থায়ী সমাদানের জন্য সরকার প্রতিটি এলাকায় আশ্রয়ন প্রকল্পের কাজ হাতে নিয়েছেন।

তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইর গ্রামের পাশে ব্যয় বহুল একটি আশ্রয়ন প্রকল্পের কাজ শুরু হবে। এব্যাপারে গতকাল ২৬ আগষ্ট বুধবার সুনামগঞ্জ জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশলী, ঠিকাদার প্রতিষ্টান ও এলাকার গন্যামান্য ব্যক্তিবর্গ প্রকল্পিত স্থান পরিদর্শন করেন।

বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয়নকেন্দ্র নির্মাণ (৩০য় পর্যায়) শীষক প্রকল্প ¯’ান সরজমিনে পরিদর্শনে সরকারী প্রকৌশলী শফিউল আলম সাকিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, ধর্মপাশা, সুনামগঞ্জ, উপ-সহকারী প্রকৌশলী মহিব উদ্দিন মন্ডল,মাহমুদুল হাসান, উছমান গনী, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার ও ঠিকাদার প্রতিষ্টানের লোকজন প্রকল্পিত স্থান পরিদর্শন করেন।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পার্শে নির্মিত আশ্রয়ন প্রকল্পের নির্মান কাজ শুরু হতে যাচ্ছে। ভবনের-১১৮৮.০৯ ব: মি:। আশ্রয়ন কেন্দ্রের ধারণ ক্ষমতা ও লোক সংখ্যা-৪০০ জন, গবাদি পশু-১০০টি। বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

140 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন