৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে ৩ দিন ধরে বোমা আতঙ্ক, নিস্ক্রিয় করল সেনাবাহিনী

আপডেট: আগস্ট ২৯, ২০২০

বিজয় নিউজ:: বরিশালের গৌরনদীর খাঞ্জাপুর থেকে ৫ টি হাতবোমা উদ্ধারে করে সেনাবাহিনী। শনিবার বোমাগুলো উদ্ধার করলেও এর তিনদিন আগ থেকেই স্থানটি ঘিরে রাখে গৌরনদী থানা পুলিশ। স্থানীয় সোবাহান মৃধা নামক ব্যক্তির বাসার পাশ থেকে শেখ হাসিনা সেনানিবাসের ক্যাপ্টেন সাতিলের নেতৃত্বে সকালে বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা বোমাগুলো উদ্ধার করে। দুপুরে বোমাগুলো নিস্ক্রিয় করে সেনাবাহিনী সদস্যরা।

পুলিশ জানায়, গত বুধবার স্থানীয়দের মাধ্যমে থানায় খবর আসে খাঞ্জাপুর গ্রামের বাসিন্দা সোবাহান মৃধার বাড়ির টয়লেটের কাছে বোমা সাদৃশ্য বস্তু পড়ে আছে। পরে পুলিশের একটি টিম সেখানে গিয়ে ঘটনাস্থল চিহ্নিত করে এবং আশ-পাশে জনসাধারণ যেন প্রবেশ না করে এ জন্য বেস্টনি তৈরে করে ঘিরে রাখে। এনিয়ে গত তিন দিন ওই গ্রামের বাসিন্দারা আতঙ্কিত ছিল। এদিকে বোমা রহস্য ভেদে বরিশাল বাকেরগঞ্জের শেখ হাসিনা সেনানিবাসে সংবাদটি পৌঁছানো হলে সেখান থেকে শনিবার সকালে ক্যাপ্টেন সাতিলের নেতৃত্বে ‘বোমা নিস্ক্রিয়করণ’ টিমের সদস্যরা আসেন।

তবে এই বোমা কোথা থেকে এলো বা কারা এর সাথে জড়িত থাকতে পারে সেই সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে না পারলেও সেনাবাহিনীর টিম বলছে, স্থানীয় ব্যক্তি বিশেষের হাতে তৈরি হয়েছে বোমাগুলো। পুলিশ এখন সেই বোমা কারিগরকে খুঁজে বের কারার কথা জানিয়েছে।

এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, পার্শ্ববর্তী বাসা মালিক সোবাহান মৃধা বোমা তৈরির সাথে জড়িত থাকার কথা খাঞ্জাপুর গ্রামের চাউর রয়েছে। তিনি যে হাতবোমা বানাতে পারদর্শী তা পুলিশও অবগত। তাছাড়া বোমাগুলো তার বাসার কাছ থেকে উদ্ধারে তিনি সম্পৃক্ত আছেন, এমন গুঞ্জন জোরালো রুপ নিলেও পুলিশের নিরব থাকা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী।

এই প্রসঙ্গে ওসির বক্তব্য হচ্ছে, অনেকে অভিযোগ করলেও সোবাহান বোমা তৈরি সাথে জড়িত বা এই বোমার সাথে তার সম্পৃক্ততা আছে তার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই কারণে তদন্ত না করে আগেই কার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না।’

161 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন