
আপডেট: আগস্ট ৩১, ২০২০
হিজলা প্রতিনিধি:: শিক্ষক যখন প্রেমিক।সুন্দরী দেখলেই মাথা খারাপ শিক্ষকের।প্রেম করে বিয়ে করে সে ঘরে এক ছেলে রেখে আবার প্রেম করে বিয়ে করেছেন সুন্দরী শিক্ষিকাকে।এক সময় প্রথম স্ত্রী বিভাকে প্রাইভেট পড়াতে গিয়ে আটকে যান শিক্ষক জাকির। এবার দ্বিতীয় প্রেমে আটকে যান শিক্ষিকা সেলিনা পারভীন।
বরিশালের হিজলা উপজেলা সদর টি,টি এন্ড ডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী জাকির হোসেন ভাগিয়ে নিয়ে বিয়ে করেন, হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা পারভিনকে। তাদের দু’জনেরই আলাদা সংসার রয়েছে ।
নাম প্রকাশ না করার শর্তে অনেক শিক্ষকের কাছ থেকে জানা গিয়েছে , হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য কাজী আবুল কাশেম এর বড় ছেলে জাকির হোসেন কাজি। উপজেলা সদর টি,টি ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এই কাজী জাকির হোসেন। এর আগেও জাকির প্রেমকরে বিয়ে করেন, সে ঘরে একটি পুত্র সন্তান রয়েছে।
হিজলা উপজেলার হরিনাপুর ইউনিয়নের বদরপুর, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ রহিম বেপারীর মেয়ে এবং কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা পারভিন, স্বামীর নাম রফিক আকন। সেলিনা পারভীন-রফিক আকন দম্পতির ঘরে রয়েছে সাত বছরের একটি কন্যা সন্তান।সেলিনা পারভিনের সাথে দীর্ঘদিন পরকীয়া শেষে ২৪ আগস্ট সোমবার জাকির সেলিনাকে ভাগিয়ে নিয়ে যায়। পরে জানা যায় জাকির তার বাবার বাড়িতেই সেলিনাকে উঠিয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঘটনার ব্যাপারে সহকারী শিক্ষক দু’জনের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। বদরপুর ইউপি সদস্য হালিম বেপারী(দরি) জানন, ঘটনা শুনছি। তবে কোন পক্ষ থেকে অভিযোগ পাইনি। স্বামী রফিক বেপারীর ফোনে যোগাযোগ করতে চাইলে ফোন রিসিভ করেন নি।
জাকির হোসেন এর প্রথম স্ত্রী বিভা জানান. তারঁ সম্মতিতেই বিয়ে করেন স্বামী জাকির হোসেন।