৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে দুই স্পীডবোটের সংর্ঘষে শিশু নিহত

আপডেট: সেপ্টেম্বর ১, ২০২০

বিজয় নিউজ:: সোমবার রাত সোয়া ৮টার দি‌কে মেমানীয় সংলগ্ন মেঘনা নদী‌তে এই দুর্ঘটনা ঘ‌টে। এ‌তে দুই স্পিডবো‌টের চালকসহ আ‌রো ৩জন আহত হ‌য়ে‌ছে। আহত‌দের উদ্ধার ক‌রে হিজলা স্বাস্থ্য ক‌মপ্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে‌ছে স্থানীয়রা।

মেমানীয় ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান না‌সির উ‌দ্দিন হাওলাদার জানান, নিহ‌তের নাম রা‌জিয়া। সে ওই ইউ‌নি‌য়‌নের ভা‌রৈয়া গ্রা‌মের বেল্লাল রা‌ঢ়ির মে‌য়ে। কিন্তু সে গত ক‌য়েক‌দিন যাবৎ একই ইউ‌নিয়‌নের চরকুশু‌রিয়া গ্রা‌মে তার মামা আব্দুল্লাহর সা‌থে থাকতো।

হিজলা গৌরবদী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন জানান, শ‌নিবার আব্দুল্লাহ চি‌কিৎসার জন্য ব‌রিশাল যায়। এসময় তার সা‌থে রা‌জিয়াও গি‌য়ে‌ছিল। আজ চরকুশু‌রিয়া ফেরার জন্য মামা ভা‌গ্নি হিজলা উপ‌জেলার পুরান লঞ্চঘাট থে‌কে রাত ৮টার দি‌কে হিজলা গৌরবধী রু‌টের স্পিড‌বো‌টে ও‌ঠে। এসময় বো‌টে চালকসহ তারা ৩জন ছিল। ‌সোয়া ৮টার দি‌কে মেমানীয়া মেঘনা মোহনায় পৌছ‌লে বিপরীত দিক থে‌কে আসা আ‌রেক‌টি স্পিড‌বোটের সা‌থে মু‌খোমু‌খি ধাক্কা লা‌গে। ওই স্পিড‌বো‌টে চালকসহ ৬জন ছিল।

হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার সিকদার জানান, এ‌তে স্পিড‌বো‌টের ব‌ডি ভে‌ঙ্গে রা‌জিয়ার পে‌টে ঢু‌কে ক্ষত‌বিক্ষত হ‌য়ে ঘটনাস্থ‌লেই মারা যায়। ত‌বে শিশুর মামা আব্দুল্লাহ অক্ষত আ‌ছে। দুই স্পিড‌বো‌টের চালকসহ আহত ৩জন‌কে হিজলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

461 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন