
আপডেট: September 27, 2020
ধর্মপাশায় বন্যার পানিতে নির্মজিত রোপা-আমন ধান ছবি বিজয় নিউজ
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ) :: চতুর্থ বারের বন্যায় সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলায় তলিয়ে গেছে রোপা-আমন ধানেত চারা। কৃষকরা দিশেহাড়াহয়ে পড়েছে।
ধর্মপাশা উপজেলার উপর দিয়ে ভয়ে যাওয়া সপ্তাহব্যাপী অভিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বিপদ সীমায় প্রবাহিত হয়ে উপজেলার নিমাঞ্চল সহ উচু অঞ্চলের রোপা আমন ধানের ফসলী জমি প্লাবিত হয়েছে। ওই ঢলের পানি ৩-৪ দিন স্থায়ির্থ থাকে তা হলে রোপা-আমন ধানের চারা পাচ্ছে যাবে। পরবর্তীতে এসব জমিতে পূর্ণরায় চারা রূপনের কোন সুজুগ নেই বিধায় কৃষকরা পড়েছে বিপাকে। শুধু তাই নয় বাড়ীর আঙ্গিনায় রোপনকৃত লাউ, শিমসহ শাকসবজির বাগানের উপরেও বন্যার পানি থই থই করছে।
এব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: নাজমুল ইসলাম তিনি বলেন, চলতি বন্যায় রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আল্লাহর উপরে কারো হাত ইেন। মাঠ পর্যায় আমাদের জরিপে চলতি মৌসুমে উপজেলায় ৭৫০ হেক্টর জমির ফসল বন্যার পানিতে নির্মজিত হয়েছে। গত রাত থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। আগামি দুই এক দিনের মধ্যে পানি কমেগেলে রোপা আমনের তেমন একটা ক্ষতিহবে না। তবে ওই পানি নামতে দেড়ি হয় তাহলে ধানের চারা মড়ে যাবে। ডিষ্টিকেও আমরা ওই ভাবে প্রতিবেদন পাঠিয়েছি।