
আপডেট: April 28, 2021
ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানা সংলগ্ন সুমেশ্বরী নদীর উপর ব্রিজ নির্মান কাজে নিয়োজিত রড বোঝাই ট্রাক উল্টে ১ নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।
মধ্যনগর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানা ও সংলগ্ন সুমেশ্বরী নদীর উপর ব্রিজ নির্মান কাজে নিয়োজিত রড বোঝাই ট্রাক উল্টে ১ নির্মান শ্রমিকের মৃত্যু হয়। ওই শ্রমিক চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের মৃত আব্দর রাসিদের ছেলে মানিক মিয়া (৪৫) গতরাত আনোমানিক ১০টায় ওি বোঝাই একটি ট্রাক রড বোঝাই করে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় মানিক মিয়া ট্রাকের উপরে ছিল। ট্রাকটি চলার পথে একটি গর্তেপড়ে উল্টে যায়। এসময় শ্রমিক মানিক মিয়া ট্রাকের উপরে ছিল বিধায় মধ্যনগর থানা পুলিশ মাটি খুড়ে মানিক মিয়ার মৃত্যু দেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
এব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনর্চাজ (ও.সি) নির্মল দেব বলেন, এব্যাপারে থানায় কোন মামলা না হওয়ায় মৃত ব্যক্তির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।