ধর্মপাশায় নদীর উপর ভাঙ্গা ব্রীজের উপর দিয়ে ঝুঁকিনিয়ে হাজার হাজার মানুষ চলাচল

আপডেট: July 6, 2021

ধর্মপাশা,(সুনামগঞ্জ):; সুনামগঞ্জের ধর্মপাশা সদর ইউনিয়নের কামলাবাজ ও রাজনগর গ্রামের মাঝখানে শয়তানকালী নদীর উপর বৃটিশ আমলের জরাাজীর্ন ব্রীজেটির উপর দিয়ে জীবনের ঝুঁকিনিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করছে। ব্রীজটির প্রতিটি পিলারের মাঝ খানে ভেঙ্গে গেছে। ওই ব্রীজের উপর একটি অটোবাইক উঠলেও ব্রীজটি কাঁপতে থাকে।যে,কোন মুহুর্তে ব্রীজটি ভেঙ্গে বড়ধরনের দূর্ঘটনার আসংঙ্ক রয়েছে। ওই স্থানে জরুরী বৃত্তিতে একটি নতুন ব্রীজ নির্মানের জন্য এলাকাবাসীর দাবি।
উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ২০হাজার মানুষ উপজেলা সদর এর সাথে যোগাযোগের এক মাত্র সড়কের উপর কামলাবাজ ও খয়দিরচর-রাজনগর গ্রামের মাঝখানে শয়তানকালী খালের উপর নির্মিত বৃটিশ আমলের ব্রীজটি দীর্ঘদিন যাবৎ জরাজীর্ন পরিত্যাক্ত ব্রীজটির উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ চলাচল করছে। ওই ব্রীজটির মেয়াদ অনেক আগেই শেষ হওয়ায় ব্রীজের রেলিংয়ের অস্তিত নেই। পিলার এর প্লাস্টার ক্ষসে পড়ছে, পিলারের রড গুলোতে জংধরে ভেঙ্গে পড়ছে। এলাকাবাসীর দাবি জরুরী ভিত্তিতে ওই স্থানে একটি নতুন ব্রীজ নির্মানের দাবি জানান।
এব্যাপারে ধর্মপাশা উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ আরিফ উল্লাহ খান তিনি বলেন, ওই স্থানে একটি নতুন ব্রীজ নির্মানের জন্য আমরা ইতিমধ্যে ওই স্থানের মাটি ছোয়াল টেষ্টের জন্য পাটিয়েছি। এবং ব্রীজটি নির্মানের জন্য কর্তৃপক্ষ বরাবর চাহিদা পাঠানো হয়েছে।

190 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন