
আপডেট: ডিসেম্বর ১১, ২০২১
গিয়াস উদ্দিন রানাঃ ধর্মপাশা (সুনামগঞ্জ) :: সুনামগঞ্জের ধর্মপাশায় আসন্ন ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন গতকাল ৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত ৫৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে ১২৫ জন সাধারন সদস্য ৩৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গতকাল ৯ডিসেম্বর বিকাল পর্যন্ত। উপজেলার ১০টি ইউনিয়নে ৫৮জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। সংরক্ষিত মহিলা আসনে ১২৫জন ও সাধারন সদস্য পদে ৩৮৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন।
গত ৭ডিসেম্বর হতে ৯ডিসেম্বর পর্যন্ত তিন দিন সু ডাউল আর মিছিলে মিছিলে মুখরিত ছিল গুটা এলাকা। সংরক্ষিত মহিলা ও সাধারন সদস্যরাও বসেনেই। সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত মিছিলে মিছিলে মুখরিত ছিল গুটা নির্বাচনী এলাকা।
তবে বিগত দিনের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনটি ভিন্ন রুপ ধারন করেছে। নবীন প্রবীনে হবে লড়াই।
উপজেলার ১০টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ধর্মপাশা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৮জন, সংরক্ষিত মহিলা ১১ ও সাধারন সদস্যের সংখ্যা ৩৭জন।পাইকুরাটি চেয়ারম্যান ৭, সংরক্ষিত মহিলা ১২ ও সাধারন সদস্য ৪৫জন। সেলবরষ চেয়ারম্যান প্রার্থী ৬, সংরক্ষিত মহিলা ১৫ ওসাধারন সদস্য পদে ৪০জন। জয়শ্রী চেয়ারম্যান প্রার্থী ৬, সংরক্ষিত ১৪ ও সাধারন সদস্য পদে ৪৭জন। সুখাইড় রাজাপুর (উত্তর) চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত মহিলা ১৩ ও সাধারন সদস্য পদে ৩২জন। সুখাইড় রাজাপুর (দক্ষিন) চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত পদে ১২ ও সাধারন সদস্য পদে ৩১জন। মধ্যনগর চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত মহিলা ১০ ও সাধারন সদস্য পদে ৩৭জন। চামরদানী চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত পদে ১৩ ও সাধারন সদস্য পদে ৪১জন। বংশীকুন্ডা (দক্ষিন) চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত মহিলা ১৩ ও সাধারন সদস্য পদে ৪৪জন। বংশীকুন্ডা (উত্তর) চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত মহিলা ১২ ও সাধারন সদস্য পদে ৩৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী ১০জন ও স্বতন্ত্র প্রার্থী ৪৮জন। মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৫৮জন।