হিজলায় প্রধান শিক্ষকের অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

আপডেট: March 13, 2022

 হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের জেটিকাটা এলাকায় প্রতিষ্ঠিত ১৪ নং হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি মোঃ মিজানুর রহমান এর অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিদ্যালয়ের সভাকক্ষে ১০ মার্চ বৃহস্পতিবার সকাল এগারোটায় ম্যানেজিং কমিটির সভাপতি আলতাব হোসেনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলী আহম্মেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন চন্দ্র মাঝি, সহকারী শিক্ষকগণ, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। আরো উপস্থিত ছিলেন অন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তার অশ্রুসিক্ত বক্তব্যে বলেন, দীর্ঘ বছরের কর্মজীবনের চলতি বছরের ৯ মার্চ ছিলো তার শেষ কর্মদিবস। এই দীর্ঘ বছর বিদ্যালয়ের স্বার্থে কোনো কাজে কেউ যদি আমার আচরণে কষ্ট পেয়ে থাকেন, তাহলে এই বিদায় লগ্নে আমাকে মার্জনা করে দিবেন।

447 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন