বন্যার্তদের পাশে দাঁড়ালেন ধর্মপাশা উপজেলা প্রেসক্লাব

আপডেট: June 27, 2022

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ)::  সুনামগঞ্জের ধর্মপাশায় বন্যার্তদের পাশে দাঁড়ালেন উপজেলা প্রেসক্লাব।
অভিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বিপদ সীমায় প্রবাহিত হয়ে উপজেলার সিংহভাগ গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। এর পেক্ষিতে আমরা ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ব্যক্তিগত অর্থায়নে গতকাল রবিবার বিকাল আড়াইটার সময় ধর্মপাশা উপজেলা হাসপাতাল রোড (আলিয়া মাদ্রাসার) বিপরিতে প্রেসক্লাবের সামনে বন্যার্তদের মাঝে ত্রান হিসেবে শুকনো খাবারের প্যাকেট বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি জুবায়ের পাশা হিমু, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত, দৈনিক সিলেটের ডাক উপজেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন রানা, সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি এনামুল হক এনাম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি সালেহ্ আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক ও দৈনিক গনকন্ট প্রতিনিধি সেলিম আহমেদ ও দৈনিক আলো (অনলাইন) প্রতিনিধি সোহান প্রমুখ।

149 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন