সিনিয়র সাংবাদিক আক্তার ফারুক শাহীনের ওপর হামলার অভিযোগ, জড়িতদের শাস্তির দাবি

আপডেট: August 16, 2026

স্টাফ রিপোর্টার ঃঃ  সিনিয়র সাংবাদিক ও দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান এবং এনটিভির বরিশাল প্রতিনিধি আক্তার ফারুক শাহীনের ওপর  শনিবার রাত সাড়ে ৮ টায় নগরীর  সদর রোড কালিবাড়ী রোডের মুখুে হামলার অভিযোগ উঠেছে। চরবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সায়েম শরীফের ছেলে সৈকতের বিরুদ্ধে।


একজন জ্যেষ্ঠ ও পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের হামলার ঘটনায় বরিশালের সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের দায়িত্ব পালনের সময় হামলা, ভয়ভীতি প্রদর্শন বা হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা শুধু ওই সাংবাদিকের ওপর আক্রমণ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত। তাই ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক হামলা বা হয়রানির শিকার না হন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।
এদিকে, হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত সৈকতের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি

60 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন