
আপডেট: November 21, 2026
শাহজাহান খান বাবুগঞ্জ থেকে :বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬নং মাধবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ও শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমানের মাতা মনোয়ারা বেগম(৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি — রাজিউন)।তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।মৃত্যুকালে তিনি ৬ছেলে-ও ৫মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমার জানাজার নামাজ বুধবার (১৮ নভেম্বর) এশাবাদ বারইখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমানের মায়ের মৃত্যুতে মাধবপাশা ইউনিয়নের জাতীয় পার্ট,জামায়াত , ইসলামী আন্দোলন, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন রাজনৈতিক দলে নেতা কর্মীরা শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।