কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

আপডেট: October 6, 2026

স্টাফ রিপোর্টার ঃঃ বরিশালের কীর্তনখোলা নদীর জুনাহার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও কোস্ট গার্ড। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা থেকে এ অভিযান শুরু হয়। বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলামের নেতৃত্বে কোস্ট গার্ডের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেড জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম জানান, বরিশালের জেলা প্রশাসকের নির্দেশনা ও তত্ত্বাবধানে কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বালুখেকোদের বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

45 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন