
আপডেট: November 4, 2026

বিজয় নিউজ ::
পরিবারের সম্পত্তির রক্ষা করতে এসে পুলিশের হাতে গ্রেফতার আ’লীগ নেতা কাইয়ুম খান রিজভী ।
৪ নভেম্বর বুধবার, বারোটার দিকে হিজলা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে উপস্থিত হন রিজভী খান এবং তার দুই চাচা। অফিস থেকে বের হলেই উপজেলা সদর টেকের বাজার থেকে থানা পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে যায় থানায় । তাৎক্ষণিক পুলিশ জানায়,এটি গ্রেফতার নয় ওসির নির্দেশ তাকে থানায় আমন্ত্রণ জানানো হয়েছে।
কাইয়ুম খান রিজভী হিজলা উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের আহ্বায়ক। গ্রেপ্তারের পরেই তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়।
আব্দুল কাইয়ুম খান রিজভীর চাচা আব্দুল ওয়াদুদ খান, আব্দুল মালেক খান জানান, তারা জমি সংক্রান্ত বিরোধের বিষয় হিজলা উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ করছিলেন। আলাপ শেষে পথিমধ্যে হিজলা থানা পুলিশ গতিরোধ করে। ওসির কথাবলে থানায় নিয়ে জায় পুলিশ ।
ওসি সোলায়মান জানান, তার বিরূদ্ধে অভিযোগ রয়েছে। সে মোতাবেক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।