বাবুগঞ্জ ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে বই উপহার

আপডেট: November 18, 2026

শাহজাহান খান : শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীর হাতে উপহারের বই তুলে দেওয়া হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) কলেজের সভাপতি মেহেরুন্নেছা শিরিণের পক্ষে কলেজের অধ্যক্ষ আ,না,ম,আব্দুল হালিম শিক্ষার্থীদের হাতে উপহারের বই তুলে দেন।উপহারের বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অধ্যক্ষ আব্দুল হালিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে হলে পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। কলেজের গভর্নিং বডি সভাপতি মেহেরুন্নেছা শিরিণ যুগান্তরকে বলেন মেধাবী শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহ দিতে নিজস্ব তহবিলের অর্থ দিয়ে এউদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। স্থানীয় সুশীল সমাজ মনে করেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার আগ্রহ বাড়ার পাশাপাশি পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রেরণা জোগাবে।

54 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন