
আপডেট: November 12, 2026
শাহজাহান খান বাবুগঞ্জ থেকে :১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার এর নেতৃত্ব জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবুগঞ্জ উপজেলা চত্বরে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভা করেছেন ।অপরদিকে বিএনপি’র বর্তমান কমিটির আহবায়ক ও সদস্য সচিব আলাদা দুইটি ভাগে বিভক্ত পৃথক ৮নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি পালন করেছে। ওই অংশের উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স পৃথক পৃথক পাল্টাপাল্টি কর্মসূচি পালনে বক্তব্যে একে অপরকে উদ্দেশ করে কটাক্ষ ও পাল্টাপাল্টি বক্তব্যের ঘটনা দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলা বিএনপি বর্তমানে তিনটি ধারায় বিভক্ত। এর মধ্যে সংসদ সদস্য সেলিমা রহমানের অনুসারী, ইসরত হোসেন কচি তালুকদার। এবং অ্যাডভোকেট জয়নুল আবেদিনের অনুসারী সুলতানা আহমেদ খান ও অহিদুল ইসলাম প্রিন্স এই দুই নেতা দুটি ভাগে বিভক্ত হয়ে পৃথক কর্মসূচি পালন করছেন। বিগত ২০০৯- ২০২৩ পরযন্ত বাবুগঞ্জ উপজেলা বিএনপি সুসংগঠিত করেন সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার। বর্তমান কোন্দল এর কারণে বাবুগঞ্জে দলের সাংগঠনিক ঐক্য দুর্বল হয়ে পড়ছে। পৃথক কর্মসূচি এবং নেতাদের পারস্পরিক বিরোধের প্রভাব তৃণমূল পর্যায়েও পড়ছে।