সাফল্যের শীর্ষে নৌ পুলিশ বরিশাল অঞ্চল- হিজলা নৌ পুলিশ ফাড়ী প্রথম

আপডেট: November 20, 2026

বিজয় নিউজ :: সারাদেশে সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ একযোগে গত  ৮ – ২৯ অক্টোবর পরিচালিত হয়েছে।  উক্ত অভিযানের সার্বিক কার্যক্রম নিয়ে নৌ পুলিশ হেডকোয়ার্টার ঢাকায় মাননীয় অতিরিক্ত আইজিপি,  নৌ পুলিশ প্রধান মহোদয়ের সভাপতিত্বে গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। সভায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের সার্বিক কার্যক্রম পরিচালনায় সকল পর্যায়ে বরিশাল অঞ্চলের পারফরম্যান্স অন্যান্য সকল অঞ্চলের মধ্যে অত্যান্ত যোগ্যতর  হওয়ায় বরিশাল অঞ্চল শ্রেষ্ঠত্ব লাভ করেছে।

একই সাথে সারাদেশে সর্বোচ্চ সংখ্যক ১৪৫ টি মামলা রুজু,  আসামি আটক ৪২৯ জন, নৌকা জব্দ ১৩০ টি,  জাল জব্দ ৭,৬৫, ১২,৮০০ মিটার সহ অন্যান্য সকল ধাপে অনবদ্য ভূমিকার জন্য হিজলা নৌ পুলিশ ফাড়ী প্রথম স্হান অর্জন করে, একইসাথে কালীগঞ্জ নৌ পুলিশ ফাড়ী  সকল ধাপে চমৎকার সাফল্যের জন্য সারাদেশে তৃতীয় স্থান অর্জন করে।  আমাদের বরিশাল অঞ্চলের এমন অভাবনীয় সাফল্যের জন্য মাননীয় পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিয়ত তদারকি,  অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এর সুনির্দিষ্ট পরামর্শ সহ সিনিয়র সহকারী পুলিশ সুপার মহোদয় এর মাঠ পর্যায়ে সরাসরি ভুমিকার ফলে বরিশালের সকল নৌ পুলিশ ফাড়ী পুলিশ সদস্যদের নিরলস প্রচেষ্টার কারনে সম্ভব হয়েছে।

31 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন