
আপডেট: November 21, 2026
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলা জামাতের কর্মী শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় স্থানীয় বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাঝীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এ.কে.এম. ফখরুদ্দীন খান রাজী,জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মাহমুদুন্নবী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, ও,মিজানুর রহমান খান ।এছাড়া আরো উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান আলী, চাঁদপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার জাকির হোসেন, মাধবপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সৈয়দ আলতাফ হোসেন, দেহেরগতি ইউনিয়ন জামায়াতে আমীর হাফেজ এরশাদ হোসেন, কেদারপুর ইউনিয়ন জামায়াতে সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন জামায়াতে আমীর মামুনুর রশীদ হারুন, বাবুগঞ্জ উপজেলা যুববিভাগের সভাপতি মোঃ নোমান হোসাইন, সেক্রেটারি মোঃ ফায়জুল হক সোহাগ, ছাত্র শিবিরের সভাপতি মোঃ গোলাম রাব্বি, সেক্রেটারি মোঃ কামাল হোসেন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ আলীম হোসেন প্রমূখ।