
আপডেট: November 24, 2026

জনগনের বিনোদনের জন্য দোতলা বেঞ্চ
ফকির সাইফুল ইসলাম : : কোটি কোটি টাকার নদীরক্ষা বাঁধ মরণফাঁদ। উপেক্ষিত শত শত শিক্ষার্থী। হাজার হাজার পথচারী। লাভবান হচ্ছে কারা ! কর্তৃপক্ষ বাউসিয়া নদী অক্ষা বাদে নজরদারি করবেন কি ?
অ পরিকল্পিত নদী বাঁধ। দেখার কেউ নেই। ঠিকাদারের মতো করে চলছে এর কার্যক্রম। কোটি টাকার ঘাট। এ যেন কাজ করেই দায় সারা। স্থানীয় গিয়াস দেওয়ান বিষয়টি ঠিকাদারের প্রতিনিধির কাছে জানতে চাইলে সঠিক জবাব পাননি। হিজলা উপজেলার প্রাণকেন্দ্র, বাউসিয়া এলাকা। শত শত লোক হিজলা মেহেন্দিগঞ্জ যাতায়াত করে এইখান দিয়ে। জনগণের সেবার জন্য পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন কবলিত বাউসিয়া এলাকায় নদীতে নামার জন্য ঘাট তৈরি করছে। ঠিকাদার তার মন মতো ঘাট তৈরি করছে। এখানে জনগণের সেবা অনুপস্থিত। বিষয়টি হিজলা উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি দানের জন্য অনুরোধ করছে এলাকাবাসী।

পার্শ্বে একটি জামে মসজিদ। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুটি রাস্তা। সেখানে ঘাট নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয়টির যাতায়াতের রাস্তা পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ভেঙ্গে ফেলছে। ভেঙ্গে ফেলছে স্কুলের গাইড ওয়াল। বিদ্যালয় কর্তৃপক্ষের নজরদারি নেই। নজরদারি নেই সংকৃত উপজেলা শিক্ষা কর্মকর্তার। নেই উপজেলা প্রশাসনিক কর্মকর্তার নজরদারি। এ যেন যেমন খুশি তেমন সাজো। পার্শ্বে দৃষ্টিনন্দন টুল বসানো হয়েছে দোকানের নিচে। কোথাও টেবিল বসানো হয়েছে দোতালায়।
স্কুল এবং মসজিদে যাতায়াতের পথ মরন ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন। এমনটাই দাবি তাদের।

সরকার কা মাল দরিয়া মে ডাল। হিজলা উপজেলার কোটি কোটি টাকার নদী রক্ষা বাধ। সাধারণ জনগণের উপকারের জন্য নয়। ঠিকাদার, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এবং তদারকি কর্মকর্তার ভাগ বাটোয়ার আর ফসল। গুরুত্বপূর্ণ একটি ঘাট। ঘাটটি জনগণের উপকারের জন্য নয়। এ যেন পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার, ইঞ্জিনিয়ার, সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তার মনোরঞ্জনের দৃশ্য।
যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, স্থানীয়দের উপকারার্থে ঘাটটি ব্যবহার উপযুক্ত করুন। জনগণের অর্থ জনগণের ব্যবহারের জন্য ব্যবস্থা করুন।