
আপডেট: November 24, 2026
শাহজাহান খান :বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান রুবেল।মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁর যোগদান উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।জানা গেছে, নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়ালিউর রহমান রুবেল বাবুগঞ্জে যোগদানের আগে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানানো হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ ওয়ালিউর রহমান রুবেল বাবুগঞ্জ উপজেলায় ভূমি ব্যবস্থাপনা, ভূমিসেবা নিশ্চিতকরণ, ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি ভূমি সংরক্ষণসহ সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন।তার যোগদানের মধ্য দিয়ে বাবুগঞ্জ উপজেলার ভূমি প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ সহজে ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পাবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।