বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলেবাবুগঞ্জের,যুবদল

আপডেট: November 26, 2026

শাহজাহান খান বাবুগঞ্জ থেকে : বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আয়োজিত আনন্দ মিছিলে বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব ও সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাফিল । তাদের নেতৃত্বে উপজেলার কয়েক শতাধিক নেতাকর্মীরা বরিশালে আনন্দ মিছিলে যোগ দেন।বরিশাল দক্ষিণ জেলা যুবদলের

নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে এ কর্মসূচিতে অংশ নেন তারা।এ সময় বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি মো. হাবিবুল্লাহ ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজসহ কমিটির নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব বলেন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছি। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে যুবদলকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন অংশগ্রহণকারী নেতাকর্মীরা।

26 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন