কি বলছে ‘জ্বীন’ছবির রহস্যে ঘেরা পোস্টার

আপডেট: December 2, 2019

অনলাইন ডেস্ক:; ‘জ্বীন’ সিনেমার আরও একটি অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হলো। এ পোস্টারটিও আগের দু’টো পোস্টারের মতো আলোচনায় এসেছে। নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করে ছবিটির প্রতি আগ্রহ প্রকাশ করছেন।

জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে রহস্যময় পোস্টারটি প্রকাশ করে জানানো হয়, ‘প্রকাশিত হলো ‘জ্বীন’ চলচ্চিত্রের তৃতীয় পোস্টার। পোস্টারে আমরা দেখছি পূজার মায়ের লাশ পড়ে আছে, পাশে বসে অদ্ভুত ভঙ্গিতে হাসছেন পূজা। বুঝতে অসুবিধা হচ্ছে না- খুনটা পূজাই করেছেন! ছোটবেলায় পূজার বাবা মারা গেছেন, মা তাকে পরম আদরে বড় করেছেন। কিন্তু সেই মাকে কেন পূজা খুন করলো?’

এই লেখার পরই সেখানে চমক রেখে বলা হয়, ‘উত্তর জানার জন্য দেখতে হবে জাজ মাল্টিমিডিয়ার আপকামিং হরর মুভি ‘জ্বীন’। সত্য ঘটনা (আলোকে) আঁধারে…’ উল্লেথ্য, ভৌতিক গল্প নিয়ে নির্মিত ‘জ্বীন’ সিনেমা পরিচালনা করেছেন নাদের চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এতে অভিনয় করেছেন সজল, রোশান, পূজা, মুনসহ আরো অনেকে।

220 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন