বাবা-মায়ের সঙ্গে একই বিমানে পাইলট ছেলে, আবেগঘন মুহূর্ত

আপডেট: September 25, 2026

বাবুগঞ্জ প্রতিনিধ ঃঃ  :বাবুগঞ্জের কৃতি সন্তান ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস ও তার সহধর্মিণীর কক্সবাজার যাত্রায় ঘটল এক অনন্য ও আবেগঘন ঘটনা।
শুক্রবার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য বিমানের টিকিট কাটেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস ও তার সহধর্মিণী। বিমানে ওঠার পর তারা জানতে পারেন, যে বিমানে তারা কক্সবাজারের উদ্দেশে যাত্রা করছেন, সেই বিমানের পাইলট তাদেরই সুযোগ্য সন্তান রাদিত হোসেন।
বিষয়টি যেন ছিল অনেকটা ভাগ্যের এক অপূর্ব মিলন। কর্মব্যস্ত জীবনে সন্তানের পেশাগত দায়িত্ব পালনের দৃশ্য সচরাচর কাছ থেকে দেখার সুযোগ হয় না মা-বাবার। আর সেই সুযোগই যেন এনে দিল শুক্রবারের এই যাত্রা।
বিমানে ওঠার আগে প্রিয় সন্তান পাইলট রাদিত হোসেনর সঙ্গে মা-বাবা ফটোসেশনে অংশ নেন। মুহূর্তটি হয়ে ওঠে আনন্দ, গর্ব ও আবেগের এক অনন্য স্মৃতি। মা-বাবার মুখে ছিল সন্তানের সাফল্যের গর্ব, আর সন্তানের চোখেমুখেও ফুটে ওঠে প্রিয় মা-বাবাকে পাশে পাওয়ার আনন্দ।
পরিবারের ঘনিষ্ঠজনরা বলছেন, এটি শুধু একটি বিমানযাত্রা নয়; বরং একজন সন্তানের পেশাগত সাফল্য আর মা-বাবার ভালোবাসার এক সুন্দর মিলনমুহূর্ত। ব্যস্ত আকাশপথের এই ছোট্ট ঘটনাই হয়ে থাকল পরিবারের জন্য দীর্ঘদিন মনে রাখার মতো একটি স্মৃতি।ঢাকা থেকে কক্সবাজারের আকাশপথে সেদিন একই বিমানে ছিলেন মা-বাবা ও তাদের সন্তান—তবে সম্পর্কের পরিচয়ের পাশাপাশি সেই যাত্রায় আবিদ ছিলেন দায়িত্বশীল পাইলট, আর ইকবাল হোসেন তাপস ছিলেন গর্বিত বাবা।

33 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন