ব্র্যাকের প্রতিষ্ঠাতার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

আপডেট: December 20, 2019

ফজলে হাসান আবেদ বামে রাষ্ট্রপতি মাঝে ও প্রধানমন্ত্রীর ডানে

বিজয় নিউজ::
ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ফজলে হাসান আবেদ ব্র্যাক প্রতিষ্ঠার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে বিপুল অবদান রেখেছেন। দেশের উন্নয়নে তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলে হাসান আবেদ।

188 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন