আরও ২২ কোভিড রোগীর মৃত্যু, আক্রান্ত ১৫৪১

আপডেট: May 27, 2020

বিজয় নিউজ:: করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের মৃত্যু হয়েছে।

এই সময়ে ১ হাজার ৫৪১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৩৮ হাজার ২৯২ জন এবং মারা গেলেন ৫৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।

166 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন