স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

আপডেট: September 20, 2020

গাজীপুর প্রতিনিধি :; গাজীপুর মহানগরীর পূবাইলে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী আত্মহত্যা করেছে।

আত্মঘাতী আহম্মদ আলী পূবাইলের ৪০ নম্বর ওয়ার্ডের কড়ই টেক এলাকার ছামেদের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপান করলে আহম্মদ আলীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শনিবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেলেও রাত ১০টার দিকে তিনি মারা যান।

জানা গেছে, আহম্মদ আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার দিন পারিবারিক বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তার জেরেই বিষ পান করে তিনি আত্মহত্যা করেন।

আহম্মদ আলীর এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।

পূবাইল থানার এসআই মাসুদ যুগান্তরকে জানান, মরদেহ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও মামলা হয়নি।

196 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন