ভোলায় মানব সেবায় কাজ করছে গ্রামীণ মানব কল্যাণ সংস্থা

আপডেট: September 29, 2020

ভোলা প্রতিনিধি::  ভোলায় মানব সেবায় কাজ করে যাচ্ছে গ্রামীণ মানব কল্যাণ সংস্থা। ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যার্থে বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়াচ্ছে এ সংস্থাটি। সমাজসেবা অধিদপ্তর থেকে ২০০৭ সালে সেবামূলক অলাভজনক সংস্থা হিসেবে নিবন্ধন পায় এটি।

গ্রামীণ মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইকবাল মাল বলেন আমাদের সংস্থার কার্যক্রম ২০০৬ সালে আমারে সংস্থার মাধ্যমে আমি গরীব অসহায় মেয়েদের বিবাহ প্রদানে আর্থিক সাহায্য প্রদান করে থাকি চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করি গরিব শিশুদের জন্য একটি কোচিং সেন্টার চালু করেছি যেখানে প্রতিদিন বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত বিনা বেতনে পরানো হয় এবং ওই শিশুদের প্রতি বৃহস্পতিবার বিনামূল্যে নাস্তা প্রদান করা হয় তাছাড়া এ সংস্থার পক্ষ থেকে প্রতি বছর শীতের সময় অসহায় দরিদ্র মানুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে পরিবেশের পক্ষে উপযোগী বিভিন্ন ঔষধি গাছ ঔষধি গাছ ফলজ গাছ রোপণ করা হয় আমার এই মানব কল্যাণ আমার গ্রামীণ মানব কল্যাণ সংস্থা সামাজিক বনায়নে ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর থেকে অনুমোদন পেয়েছে যে অনুদানের চেক আমি ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক মায়ের কাছ থেকে গ্রহণ করেছি

গ্রামীণ মানব কল্যাণ সংস্থার কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ভোলা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন সংস্থাটির কার্যক্রম আমার কাছে অনেক ইতিবাচক মনে হয়েছে। আমি তাদের কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে হতদরিদ্র বাচ্চাদের বিনামূল্যে পড়ানোর কার্যক্রমটি দেখেছি এবং শীতকালে বস্ত্র বিতরণের সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। সংস্থাটির চেয়ারম্যান ইকবাল গ্রামীণ মানব কল্যাণ সংস্থা ধারা সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। নিয়ম অনুসারে সমাজসেবা অধিদপ্তর থেকে সংস্থাটিকে যতটুক সহায়তা করা যায় আমরা চেষ্টা করব

171 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন