৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

১০ বছর ধর্মপাশয় প্রশাসনের দুটি পদ শূন্য-ভোগান্তির শিকার সাধারন মানুষ

আপডেট: অক্টোবর ৩, ২০২০

ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি::  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদে প্রশাসনের জনগুরুত্বপূর্ণ দুটি পদ দীর্ঘ ১০বছর যাবৎ শূন্য রয়েছে ফলে দপ্তরীক কাজের জন্য দূর দুরান্ত থেকে আসা লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জনস্বার্থে জরুরী ভিত্তিতে শূন্য স্থানে কর্মকর্তা নিয়োগ একান্ত প্রয়োজন বলে ভুক্তভোগীদের দাবি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর ইকবাল চৌধুরী প্রায় ২০১০ সালে বদলী হয়ে মৌলবী বাজার জেলার এক উপজেলায় চলেগেছেন। এর পর থেকে ওই দপ্তরটি অফিস সহকারি আব্দুল বারী নামের এক অফিস সহকারী দিয়ে দাপ্তরিক কাজ কর্ম চললেও উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন প্রায় পাঁচ বছর পূর্বে দপ্তরিক কাজে ঢাকা হেড অফিসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। এর পর থেকে অফিস সহকারি দ্ধারা জুরাতালি দিয়ে দপ্তরিক কাজ চললেও উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে। ওই দুটি শূন্য পদে দক্ষ কর্মকর্তা নিয়োগের জন্য এলাকাবাসী জোড় দাবি জানাচ্ছেন। ওই দুটি দপ্তরে বর্তমানে কোন কার্যক্রম নাই বললেও চলে বিধায় সাধারন মানুষ ওই দুটি কার্যালয়ের প্রতি সাধারন মানুষের আস্তা উঠে যাচ্ছে বলে ভূক্তভোগীরা মন্তব্য করছেন। যুব উন্নয়ন অধিদপ্তর প্রায় সময় খোলা থাকলেও মহিলা বিষয়ক অধিদপ্তর ২৪ঘন্টার মধ্যে ১২ঘন্টাই বন্ধ থাকতে দেখা যায়।

176 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন