বাবুগঞ্জে তরুণীর ভাসমান মৃতদেহ উদ্ধার

আপডেট: October 7, 2020

বিজয় নিউজ:: বাবুগঞ্জে খালে ভাসমান এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজের নিচে খালে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিমানবন্দর থানা পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মাসুদা আক্তার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা গ্রামের মালেক সরদারের মেয়ে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম জাহিদ বিন আলম জানান, রহমতপুর ব্রিজের নিচে খাল থেকে মাসুদা আক্তারের মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে কিনা তা ময়নাতদন্ত এবং ফরেনসিক রিপোর্ট পেলে জানা যাবে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় হওয়ার আগ পর্যন্ত অপমৃত্যু মামলা দায়ের করে তদন্ত করবে পুলিশ।

158 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন