৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

গ্রামীণফোন লিঃ কর্তৃক মৌলিক অধিকার প্রয়োগে বাধাদান ও কর্মীদের হুমকি প্রদানের প্রতিবাদ

আপডেট: নভেম্বর ২, ২০২০

খবর বিজ্ঞপ্তি ::  গত ২৭ অক্টোবর গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ শফিকুর রহমান মাসুদকে (মিয়া মাসুদ) কোন কারন দর্শানো ব্যতিরেকে বাংলাদেশ শ্রম আইনের ২৬ ধারা প্রয়োগ করে চাকুরীচুত্য করা হয়। উক্ত ঘটনার প্রতিবাদে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের সদস্যরা গত ২৮ অক্টোবর গ্রামীণফোন এর প্রধান কার্যালয়ের সামনে এবং ২৯ অক্টোবর শ্রম ভবন এর সামনে মানববন্ধন করেন। এ ছাড়াও গত ০১ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন আয়োজন করে সংবাদ কর্মীদের সামনে প্রকৃত ঘটনা তুলে ধরা হয়।

উল্লেখ্য, করোনা মহামারীর সময়ে দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান যখন দিশেহারা, তখন কর্মীদের নিরলস প্রচেষ্টায় গ্রামীণফোনের ব্যবসায়িক অগ্রযাত্রা অব্যাহত থাকে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কর্মীরা যখন ঘরে অবস্থান করেও কোম্পানীর কার্যক্রম সুচারুরূপে চালিয়ে যাচ্ছিল, তখন দাপ্তরিক কার্যালয় সমূহ খালি থাকার সুযোগে দেশের প্রচলিত আইন ভঙ্গ করে টেকনোলজি বিভাগের একটি অংশের কাজ আউটসোর্স করে এবং ৩ টি গ্রাহকসেবা কেন্দ্র বাদে কেম্পানীর নিজেস্ব সকল গ্রামীণফোন সেন্টার বন্ধ করে দেয়। এর ফলে গ্রামীণফোনের প্রায় ২০০ কর্মী কর্মহীন হয়ে পড়ে এবং গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে তাদের কাজ ফিরিরে দেয়া বা অন্য কাজে পদায়নের দাবী করা হয়। অপরদিকে, কোম্পানীর পক্ষ থেকে তাদেরকে চাকুরী ছেড়ে দেয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। এমতাবস্থায়, গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন তার অবস্থানে অনড় থাকলে উহার সাধারন সম্পাদক মিয়া মাসুদ গ্রামীণফোন ম্যানেজমেন্টর টার্গেটে পরিনত হন।

গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে ০১ নভেম্বর মধ্যে পুনর্বহালের জন্য দাবী করা হয়। কিন্তু উক্ত সময়সীমা অতিক্রান্ত হলেও ম্যানেজমেন্টর পক্ষ থেকে কোন সাড়া পাওয়া না যাওয়ায়, গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের সদস্যদের অনুরোধে অদ্য তারিখে গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ন অবস্থান কর্মসূচী ঘোষনা করা হয়।

উক্ত কর্মসূচী ঘোষনার পর, গ্রামীণফোন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ০১ নভেম্বর রবিবার, রাত ১০ ঘটিকায় একটি ই-মেইল প্রদান করেন, যাতে অন্যান্যের মধ্যে বলা হয় যেই সময়ে ও পরিস্থিতিতে ই-মেইল দেয়া হয়েছে এবং ই-মেইলে যে বক্তব্য উদ্বৃত হয়েছে তা বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সংগঠনের স্বাধীনতার পরিপন্তী বলে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন মনে করে। গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন উক্ত ই-মেইলের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং একই সাথে গ্রামীণফোন কর্তৃপক্ষকে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সংগঠনের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হবার অনুরোধ জানাচ্ছে।

উল্লেখ্য, উক্ত ই-মেইলের বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট শ্রম দপ্তরকে অবহিত করা হয়েছে।

181 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন