ধর্মপাশায় ভারতের সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী ডিবি পুলিশ আটক করে

আপডেট: November 4, 2020

গিয়াস উদ্দিন রানা ,ধর্মপাশা(সুনামগঞ্জ)::  ধর্মপাশায় ভারতের সীমান্তে দুই মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশ।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন বংশীকুন্ডা ইউনিয়নের বাঙ্গালবিটা এলাকায় ভারতের সীমান্ত এলাকায় মাঝেরচড়া (কিত্তনখলা) নামক স্থান থেকে ওই ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের দুলা মিয়ার ছেলে কাদির ও একই গ্রামের মৃত আসন আলীর ছেলে সাইকুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে ভারত থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে বাংলাদেশের সীমানায় আশা মাত্রই ডিবি পুলিশ ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যান।
অনুসন্ধানে জানা যায়, সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে বাঙ্গালবিটা এলাকায় মাঝের ছড়া নামক ¯’ানে অভিযান চালায়,এসময় মাঝের ছড়া (কিত্তনখলা) ছড়া দিয়ে মাদক ব্যবসায়ী দুলা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী কাদির ও একই গ্রামের মৃত আসন আলীর ছেলে সাইকুল ভারত থেকে বিপুল পরিমানে ইয়াবা ট্যাবলেট নিয়ে বাংলাদেশের সীমানায় আশা মাত্রই ডিবি পুলিশ তাদেরকে আটক করে এবং ওই দুই মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশীকরে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। ওই দুই মাদক ব্যবসায়ীর বাড়ী মাঝের ছড়া এলাকার সংলগ্ন কান্দাপাড়া গ্রামে। ডিবি পুলিশ তাদেরকে সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে ওই ইউনিয়নের উক্ত ওয়ার্ড ইউপি সদস্য মো: রেনু মিয়া জানিয়েছেন।

215 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন