
আপডেট: November 9, 2020
ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশায় ১ কেজি ভারতীয় গাঁজাসহ সুমন মিয়া (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত শনিবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের মহদীপুর ট্রলার ঘাট থেকে তাকে গ্রেফতার করে ধর্মপাশা থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুমন উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামের মো: মদিন আলীর ছেলে।
এব্যাপারে ধর্মপাশা থানার এসআই মো: ফিরোজ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় সিলেট থেকে এলাকায় ভারতীয় ১ কেজি গাঁজা নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে ১ কেজি ভারতীয় গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে রাতেই তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। গতকাল ৮ অক্টোবর রবিবার সকালে সিনিয়র জোডিশিআল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অর্মপাশা থানার অফিসার ইনর্চার (ওসি) মো: দেলোয়ার হোসেনকে তার সরকারি মোবাইল ফোনটি বন্ধ থাকায় ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ মিয়া তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহদীপুর বাজার ট্রলার ঘাটে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ সুমন (১৯) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এবং তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরকরে গেতকাল রবিবার তাকে জেল হাজতে প্রেরণকরা হয়েছে।