৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ধর্মপাশায় মোকশেদপুর জলহালের পাহারাদাররা এক গৃহবধুকে গনধর্ষনের অভিযোগ

আপডেট: নভেম্বর ১৩, ২০২০

ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি::  সুনামগঞ্জের ধর্মপাশায় মোকশেদপুর নামক জলমহালের পাহারাদার এক গৃহবধু (২৪ কে বাড়ীতে পোঁছে দেওয়ার কথা বলে নৌকায় তুলে নিয়ে ২ দিন আটক রেখে পালাক্রমে ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গত মঙ্গলবার রাতে ওই গৃহবধু (২৪) বাদী হয়ে উপজেলার মুকশেদপুর দিঘর নামে জলমহালের ৬ জন পাহারাদারকে আসামি করে ধর্মপাশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে মানিক মিয়া (৩২) ও একই জয়শ্রী ইউনিয়নের ঘিরইল গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে নিজাম উদ্দিন (২০) নামের দুই জন পাহারাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বাকি আসামিরা হলো উপজেলার জয়শ্রী ইউনিয়নের বানারশিপুর গ্রামের শুকুর আলীর ছেলে আয়নাল হক (মেম্বার ৩৮) একই গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে নূরুল হক (৩৫) আব্বাস আলীর ছেলে বা”ছু মিয়া (৪২) ও একই উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিন গ্রামের কদ্দুস মিয়ার ছেলে অলি উল্লা (৪০)। আসামিরা সকলেই ওই জলমহালের পাহারাদার বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য গত ২৭ সেপ্টেম্বর সকালে ওই গৃহবধুকে তার ১৮মাস বয়সের একটি পুত্র সন্তানসহ জামালগঞ্জের সাচনা বাজার ট্রলারঘাট থেকে নিজ বাড়ি পোঁছে দেওয়ার কথা বলে মুকশেদপুর জলমহাল সংলগ্ন রাজনাভিটা নামক নির্জন স্থানে তাকে ২দিন নৌকায় আটকে রেখে পালাক্রমে ধর্ষন করার পরদিন বিকেলে মা ও ছেলেকে মুক্ত করে দেয় পাহারাদাররা।
এামলার বিবরণে জানা গেছে গৃহবধু গত ২৭ সেপ্টেম্বর তার শিশু সন্তানকে নিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার মাখরগাঁও গ্রামের বাবার বাড়ি থেকে জয়শ্রী ইউনিয়নের স্বরসতীপুর গ্রামে স্বামীর বাড়িতে আশার সময় ওই দিন সকাল ১১টার সাচনা বাজার ট্রলারঘাটে ট্রলারের জন্য অপেক্ষায় ছিল। এমন সময় ওই ট্রলারঘাটে জলমহালের পাহারাদার মানিক মিয়া ও নিজাম উদ্দিন এর সাথে দেখা হয়। তখন তারা ওই গৃহবধুকে তাদের ট্রলারে তার স্বামীর বাড়িতে পোঁছে দেওয়ার কতা বলে নিয়ে আসে। পরে তারা ওই গৃহবধুকে জলমহাল সংলগ্ন রাজনাভিটা নামক ¯’ানে নিয়ে পালাক্রমে ধর্ষন করে।
এব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন এ বিষয়ে থানায় একটি হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর পরেই এৎাহারভূক্ত দুইআসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা নিজাম উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সত্যতা শিকার করেছে।

195 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন