
আপডেট: নভেম্বর ২৯, ২০২০
বিজয় নিউজ::বরিশাল নগরীর একটি নির্মানাধীন ৬ তলা ভবন থেকে আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক নির্মান শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার বেলা সারে ১১টায় নগরীর কলেজ এভিনিউ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
আব্দুল কুদ্দুস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৪নং রানাপাশা গ্রামের বাসিন্দা। সে নগরীর পলাশপুর এলাকায় ভাড়া বাসায় থাকতো এবং ওই নির্মানাধীন ভবনে টাইলস এর কাজ করতো।
নির্মানাধীণ ভবনের মালিক রাশেদ মাহামুদ অপু জানান, সকাল ৬টার দিকে ভবনের নিচ তলায় ওই শ্রমিকের পরে থাকতে দেখা যায়। এরপর পুলিশকে জানানো হলে তারা এসে লাশ উদ্ধার করে।
বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারি কমিশনার মো: রাসেল জানান, খবর পেয়ে এসে তার লাশ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি শারিরীক ভাবে অসুস্থ ছিলেন অব্দুল কুদ্দুস। সুরতহাল ও ময়নাতদন্তের পর বিস্তারিত বলতে পারবো।