৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ধর্মপাশায় পাওনা টাকা চাওয়ায় পিটানোর অভিযোগে

আপডেট: ডিসেম্বর ৭, ২০২০

 ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি::  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের অতিদরিদ্র রুমা আক্তার এর কাছ থেকে একই গ্রামের প্রভাবশালী মৃত সামছু মিয়ার ছেলে সবুজ মিয়া ২০ হাজার টাকা হাওলাত নিয়েছিল।

ওই টাকা পরিশোধ করতে গিয়ে একাধিক তারিখ করার পরও টাকা গুলো ফেরত দেয়নি। মামলার অভিযোগ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গতকাল ৬ ডিসেম্বর ওই টাকা পরিশোধ করার কথা ছিল। তাই গতকাল ৬ ডিসেম্বর সকাল ১১টার সময় পাওনাদার রুমা আক্তার, তার স্বামী রুবেল মিয়া ও রুমা আক্তার এর ভাই নূর মোহাম্মদ তাদের পাওনা টাকার জন্য প্রভাবশালী সবুজ মিয়ার বাড়ীতে গিয়ে টাকার জন্য তাগিদ দিলে সবুজ মিয়া উত্তেজিত হয়ে তাদেরকে  বশত ঘরের ভিতরে ডুকিয়ে এলোপাথারি কিল ঘুষি ও লাঠি দিয়ে   আঘাত করে। এসময় তাদের চিৎকারে প্রতিবেশী লোকজন এসে রুমা আক্তার (২৫), স্বামী রুবেল মিয়া (৩৫) ও রুমার ভাই নূর মোহাম্মদকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ধর্মপাশা উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে দরিদ্র রুমা আক্তার বাদী হয়ে প্রভাবশালী সবুজ মিয়াকে আসামীকরে ধর্মপাশা থানায় মামলা দায়ের করা হয়।
এব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনর্চাজ (ও.সি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা শিকারকরে বলেন, সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের রুমা আক্তার বাদী হয়ে ওই গ্রামের সবুজ মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগ পত্র থানায় জমা দিয়েছে।

202 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন