৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে ৬ জয়িত কে সংবর্ধনা

আপডেট: ডিসেম্বর ১০, ২০২০

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):; সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা উপজেলায় মহিলা বিষয়ক এর উদ্যোগে গতকাল ৯ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে ৬ জয়িতাকে সম্মানণা ও সনদপত্র হস্তান্তর করা হয়।

বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল ৯ ডিসেম্বর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ কর্মশালা অনুষ্টিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুনতাসির হাসান এর সভাপতির্থে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় ৬ জন জয়িতাদের সংবর্ধনা ও সনদপত্র বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবু তালেব, কৃষি কর্মকর্তা মো: নাজমুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মো: ফেরদুসৌর রহমান, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ প্রমুখ।

197 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন