বরিশালে শীতার্থদের মাঝে বস্ত্র বিতরণ

আপডেট: December 28, 2020

বিজয় নিউজ:; রোটারি ক্লাব অব শাহাবাগ শাখার উদ্যোগে বরিশালে শীতার্থদের মাঝে শীত বস্ত বিতরণ করা হয়।

সোমবার রোটারিয়ান জাহিদুল হক বাবুল এর সহায়তায় নগরীর প্যারারা রোডে হক ভবন থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি নব নির্বাচিত শহীদ আবদুর বর সেনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি পুলক চ্যাটার্জী, বিশেষ অতিথি ছিলেন-নব নির্বাচিত প্রেসক্লাবের দপ্তর সম্পাদক,দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো রিপোর্টার ও বিজয় নিউজের প্রকাশক মোঃ নাসির উদ্দিন ও দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরোর রিপোর্টার সাইদুর রহমান পান্থ ।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগরীর সমাজসেবক আনোয়ারুল হক তারিন স্থানীয় ব্যক্তিবর্গ।

179 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন